place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান

ইউকে প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কার্ডিফ জালালিয়া মসজিদের স্পেশাল কিরাত ও তাজবীদ কোর্স দারুল কিরাত -২০২২ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়।

দারুল কিরাত কমিটির চেয়ারম্যান বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল মজিদ সাহেবের সভাপতিত্বে, কার্ডিফ বাংলা অনলাইনের এডিটর ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন – আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান কমিউনিটির বিশিষ্ট মুরব্বি কাপ্তান মিয়া ও সাধারণ সম্পাদক হারুন তালুকদার, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, মসজিদ কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহিবুর ইসলাম ও অন্যতম সদস্য আব্দুল শাহিন, দারুল কিরাতের লাইফ মেম্বার আলমগীর আলম সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন – আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া,জালালিয়া মসজিদ কমিটির অন্যতম সদস্য খলিলুর রহমান ও পারভেজ, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, হাফিজ নুর উদ্দিন, শাখার শিক্ষক মাওলানা মিনহাজ আহমদ, হাফিজ ইমরান,ক্বারী জামি চৌধুরী।

জামাতে সুরা থেকে ছালিছ পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন।

সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সুন্দর হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে আপনাদের সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।
বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্য একটি উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার দাবি করেন।

সভায় মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ট্রেজারার ও দারুল কিরাতের লাইফ মেম্বার ক্বারী শাহ তসলীম।
সভায় উপস্থিত সকলের জন্য মসজিদ কমিটির সেক্রেটারি আফজাল খান মিতু ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহিবুর ইসলামের সৌজন্যে মজাদার খাবার পরিবেশন করা হয়।
এদিকে দারুল কিরাতের সার্বিক উন্নয়নে একশ পাউন্ড ডুনেশন করে প্রায় ৫০ জন লাইফ মেম্বার শীপ গ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাখার নাজিম মাওলানা আব্দুল মুক্তাদির ও এসিস্ট্যান্ট নাজিম হাফিজ মাওলানা ফারুক আহমদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281