place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দাওয়াতি কাজে প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই —-মাহবুবুর রহমান ফরহাদ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার রাতব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দাওয়াতি কাজে প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই
—-মাহবুবুর রহমান ফরহাদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আল্লাহ কুরআনে ইরশাদ করেন, “যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে?” মহানবী (সা.) ইরশাদ করেছেন, “আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।” তাই শিক্ষার প্রতি ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কাউকে দ্বীনের পথে আহবান করতে হলে আপনাকে জানতেই হবে। দ্বীনের প্রচার ও প্রসারে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ জ্ঞানে, গুণে ও কৌশলে অন্য সবার চেয়ে এগিয়ে থাকেন। তালামীযে ইসলামিয়া কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে চায়। যাতে করে ছাত্রসমাজে দ্বীনি তাহযিব-তামাদ্দুন বিলিয়ে দেওয়ার জন্য একজন কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে। এ ধরনের দ্বীনি দাওয়াতি কাজে প্রশিক্ষিত কর্মীর কোনো বিকল্প নেই।

৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, তাহফিযুল কুরআন একাডেমির হলরুমে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।

শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক হাফিয আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম, প্রচার সম্পাদক হাফিয আবুল কালাম, সংগঠনের বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি শেখ বদরুল আলম, চান্দাইরপাড়া তালামীযের সভাপতি শাহিন আহমদ ও বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সদস্য হাফিয সাইদুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281