গত ৩ সেপ্টেম্বর’২৩, রবিবার, সকাল ১০ ঘটিকায় ভাটেরা রাজমহল কমিউনিটি সেন্টারে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলাধীন ৩নং ভাটেরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাখিল/এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি মারুফ আহমদ জুয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী ও সহ-সাধারণ সম্পাদক কাউছার আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক ইসমাইল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইমরান আহমদ, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ ওলিউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন, কুলাউড়া উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেল আলী চৌধুরী, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক কাউছার আহমদ মুন্না,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেজু,সহ অফিস সম্পাদক মেহেদী হাসান সাইদ, ভাটেরা কলেজ তালামীযের সভাপতি আব্দুল আজিজ ফাহাদ, বরমচাল কলেজ তালামীযের সভাপতি তুফায়েল আহমদ, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি আব্দুল কাদির ফারুক, ইফতেখার রহমান তালুকদার, হাফিজ আব্দুল আজিজ,ভাটেরা কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রায়হান হাসান, ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মালিক, ফখরুল আমীন, সাংগঠনিক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন তালুকদার, শফিকুল ইসলাম, আব্দুল করিম তালুকদার, হাফিজ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ সাহেল আহমদ প্রমুখ।



