place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগারের উদ্বোধন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৮১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠিত ‘তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (৮ জানুয়ারি) বিকেলে গ্রন্থাগারের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

প্রধান অতিথি মো. শাহাব উদ্দিন বলেন, ‘তবারক হোসেইন ও শামসুন্নাহার যে গ্রন্থাগার স্থাপন করেছেন। বর্তমান যুগে তা একটি ভিন্নতর উদ্যোগ। সরকার যে সকল বিদ্যালয় নির্মাণ করে। সেখানে একটি লাইব্রেরি থাকে। গ্রন্থাগারিক থাকে। সেটা খাতা-কলমে থাকে। শিক্ষক-ছাত্রছাত্রী কেউ খোঁজ নেয় না। এত বড় গন্থাগার হয়েছে। এটা একটা সূচনা। দেশের উত্তর-পূর্ব সীমানা থেকে যাতে সারা বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি হয়। ছাত্র, যুবকদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়। বই পড়ার জাগরণ সৃষ্টি করা যায়। সেই লক্ষ্যেই গ্রন্থাগারটি গড়ে তোলা হয়েছে। জাতীয় পর্যায়ে যাতে অবদান রাখতে পারে।’

পরিবেশ মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমরা শস্য ভান্ডার, অর্থ ভান্ডারের খোঁজ করে থাকি। বইয়ের ভান্ডার, জ্ঞানের ভান্ডারের খোঁজ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘আমি আজকে (গতকাল শনিবার) একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিলাম, কিসে তাদের পড়ালেখার ক্ষতি হয়। তারাই বলেছে ফেসবুক, ইউটিউবে। সব সময় ফেসবুক, ইউটিউব ব্যবহার করলে পড়ায় উন্নতি হবে না। সপ্তাহে একদিন যদি লাইব্রেরিতে যাই। একটি বই নিয়ে পড়ি। তাহলে একাডেমিক জ্ঞানের বাইরে জ্ঞানের পরিধি অনেক বাড়বে।’

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মাহি আবিদের যৌথ সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, লেখক ও গবেষক অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক আবুল ফতেহ ফাত্তাহ, ভ্রমণ লেখক, নাট্যকার ও নির্মাতা শাকুর মজিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপরেজিস্ট্রার লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, গ্রন্থাগারের স্থপতি রাজন দাস, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক উদ্দীন আহমদ, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, লেখক ও লোক গবেষক মোস্তফা সেলিম এবং গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা তবারক হোসেইন।

স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন কৃতি ছাত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা তবারক হোসেইন ও তাঁর সহধর্মিনী শামসুন্নাহার প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়ে গ্রন্থাগার ভবনটি নির্মাণ করে দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281