place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলায়, আসামি ধরাছোঁয়ার বাইরে! 

জুড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জুড়ীতে নিজ কলেজে হামলার শিকার হয়েছেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। ১ সেপ্টেম্বর (রবিবার) এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত শিক্ষক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২ সেপ্টেম্বর জুড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরোও ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজের মীমাংসিত একটি বিষয় নিয়ে উশৃংখল কয়েকজন ছাত্র ঝামেলা বাঁধাতে চেয়েছিল। ঘটনার দিন দুপুর ২ টায় পেশাগত দায়িত্ব শেষ করে শিক্ষক রিয়াজ উদ্দিন কলেজ থেকে বেরিয়ে যেতে গেলে গেইট তালা দিয়ে কয়েকজন ছাত্র ও বহিরাগতদের দাঁড়িয়ে থাকতে দেখেন। এসময় গেইট খোলে দিতে বললে তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উশৃংখল ছাত্র ও বহিরাগতরা শিক্ষক রিয়াজ উদ্দিনের উপর হামলা করে। হট্টগোল শুনে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা আহত শিক্ষককে উদ্ধার করে কলেজের ভিতরে নিয়ে যান। এর কিছুসময় পর আরেকদল বহিরাগত সন্ত্রাসী কলেজে হামলা ও অফিস কক্ষে ভাংচুর করে ও শিক্ষকদের উপর হামলার চেষ্টা চালায়।
হামলায় জড়িত এজাহারে নাম উল্লেখ থাকা আসামীরা হলেন, এহসানুল মাহবুব জয় (২০), ফারদিন রহমান সিয়াম (২১), সুজেল আহমদ (১৯), সুহরাব উদ্দিন শুভ (২০), আতিকুর রহমান (২০), সাইফুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২০), শাহাদ আহমদ শাহী (১৯), আতিক হাসান (২০), জায়েদুল হোসেন (২০), সায়িফ হোসেন (২০), ময়নুল ইসলাম (২০), আমরোজ মিয়া (২০), আজহার ফায়েক জিলান (২১), আখদ্দছ আলী (৫০), জীবন আহমদ (২৫), ইমন আহমদ (৩০), বকুল মিয়া (২৫), আব্দুল খালিক (২৬), সুরমান আলী (২৫), আইনুল মিয়া (২৭), খন্দকার হুমায়ুন রশিদ সানি (৩০), মাহফুজুর রহমান (২৫) ও জুয়েল আহমদ (২৫)।
হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের সম্মুখে লাগাতার আন্দোলন করছে। আসামীদের গ্রেফতারের দাবিতে আহত শিক্ষক রিয়াজ উদ্দিনের সাবেক কর্মস্থল সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় কলাবাড়ি বাজারে মানববন্ধন করেছে। একই দাবিতে মঙ্গলবার জুড়ী নিউ মার্কেটে বিকাল ৩ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সমাজ মানববন্ধন করেছে। ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলেজ সম্মুখে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281