place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

জয়ের পাল্লা ভারী হুছামুদ্দীনের, তীরে এসে তরী খোঁজছেন মাসুক

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী জকিগঞ্জ শহরে শান্তিপূর্ণভাবে নির্বাচনী শেষ জনসভা করেছেন। তাদের জনসভায় কর্মী, সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়।

স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের জনসভা: বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাসস্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ড. আহমদ আল কবিরের জনসভায় বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবির।

 

তিনি তাঁর বক্তব্যে ভোটারদেকে ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রদানের আহবান জানিয়ে বলেন, জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। তিনি নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান, ইউপি পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবেন। স্থানীয় মানুষের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা করবেন। সরকারী বরাদ্দের বাইরে তিনি দাতা সংস্থার কাছ থেকে ফান্ড এনে এলাকার উন্নয়ন করবেন।
 

তিনি আরও বলেন, নির্বাচনে কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবেনা। কেউ পেশিশক্তি প্রয়োগের চেষ্ঠা করলে তা মোকাবেলা করা হবে। অবাদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি আহবান জানান। জনসভায় বক্তব্যে দেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মানিকপুর ইউপির চেয়ারম্যান আবু জাফর রায়হান, কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস সিদ্দিক আহমদ চিশতি, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সামস উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক হেলাল লস্কর, মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলাম, পৌরসভা যুবলীগ আহবায়ক সাহাব উদ্দিন শাকিল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পুতুল, জাপা নেতা তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ রাফে’সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর জনসভা: বিকেল সাড়ে ৪টায় জকিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্ত¡রে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী নির্বাচনী শেষ জনসভা করেন। উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান শিঙ্গাইরকুঁড়ীর সভাপতিত্বে ও আব্দুল লতিফ লসনু এবং মাওলানা সেলিম আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
 

তিনি তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। নির্বাচিত হলে মজলুম মানুষের পক্ষে মহান সংসদে কথা বলেন। এখন পর্যন্ত তিনি কারো ক্ষতিসাধন করেননি। ভবিষ্যতেও কারো ক্ষতি করবেন না। এলাকার উন্নয়নে ধর্ম, বর্ণ, জাতির মধ্যে কোন পার্থক্য থাকবেনা। সবার জন্য তিনি সমভাবে কাজ করবেন। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, জনগন তাঁকে নির্বাচিত করলে জকিগঞ্জ ও কানাইঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু করবেন। ইউপি ভিত্তিক স্বাস্থ্য সেবা স্থাপনের উদ্যোগ নেবেন। বেকার যুবকদের জন্য পরিকল্পনা করে কর্মসংস্থান সৃষ্টি করবেন। জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের দৃষ্ঠান্ত স্থাপন হবে। পাঠ্যপুস্তুকসহ যেকোন বির্তকিত ইস্যুর বিরুদ্ধে তিনি সোচ্ছার থাকবেন। নির্বাচনে অনেকে অপপ্রচার করছেন কিন্তু ভোটের মাধ্যমে সকল অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
 

জনসভায় বক্তব্য দেন মাওলানা আকুনীর ছাহেবজাদা, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম পানু, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান মাহতাব আহমদ, সাবেক ওসি আতাউর রহমান, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সিরাজুল হক, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সুবর, মাওলানা ছালিক আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া, সিলেট মহানগর সেচ্ছাসেবক পার্টির আহবায়ক রিমন আহমদ চৌধুরী, সংখ্যালঘু নেতা রাতুল বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন রিপন, মাওলানা আবুল কালাম আজাদ, ড. হাবিবুল্লাহ মিছবাহ, যুবলীগ নেতা শামিম আহমদ, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের জনসভা: সন্ধ্যা ৬ টায় জকিগঞ্জ এমএ হক চত্ত¡রে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281