place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

জনপ্রিয় শিক্ষক আফজালের বিরুদ্ধে মানহানির চেষ্টা, অত:পর তানভীর পুলিশ হেফাজতে

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে জনপ্রিয় শিক্ষক মো. আফজাল হোসেন ঘিলাছড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল কাদির জিলার বিরুদ্ধে তিনি ওয়ার্স আপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচার করছেন। এক পর্যায়ে আব্দুল কাদির জিলা আফজাল হোসেন কে সন্দেহভাজন করে ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আফজাল হোসেন নিজেকে নির্দেশ দাবি করে তিনিও একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময় ফেঞ্চুগঞ্জ থানার দায়িত্বশীল পুলিশ সদস্যরা অভিযোগ তদন্ত করে প্রথমে অভিযোগ কারী আব্দুল কাদির জিলা’র আপন ভাতিজা ঘিলাছড়া যুদিষ্টিপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র তানভীর আহমেদ এর ওয়ার্স আপ- ইমু একাউন্ট এবং ফেইসবুক আইডি পুলিশ সনাক্ত করে। শেষ পর্যন্ত অভিযোগ করতে গিয়ে অভিযোগকারীর পরিবারের সদস্য নিজেই পুলিশ হেফাজতে যেতে হয়।

এ বিষয়ে ঘিলাছড়া যুদিষ্টিপুর এলাকার বাসিন্দা শিক্ষক আফজাল হোসেন সাংবাদিকদের জানান, আমি একজন শিক্ষক। আমাকে ফাঁসাতে গিয়ে আব্দুল কাদির জিলা’র ভাতিজা তানভীর নিজেই অভিযুক্ত হয়ে গেলেন। এভাবে যদি শিক্ষকদের হয়রানি করা হয় তাহলে আমাদের মান সম্মান এবং শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের তদন্তে আমি সাধুবাদ জানাই এবং আশাকরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে সঠিক বিচারের আওতায় আনবেন।

উল্লেখ্য – ফেঞ্চুগঞ্জ থানার সাধারণ ডায়েরি নাম্বার ৩৭৭ এর পরিপ্রেক্ষিতে আসামি সনাক্ত করা হয় এবং পুলিশ আসামিকে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেছেন।

স্থানীয় শিক্ষাবিদরা জানান, একজন শিক্ষককে নিয়ে এভাবে অন্যায় অভিযোগ এবং তাহার মানহানি মোটেও কোন ভাল নয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281