ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির বলেছেন, জনগণ যদি আমাকে মনে করে আমি তাদের সেবা দিতে পারব তাহলে অবশ্যই আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হব। সেই সিদ্ধান্ত জনগণের, আমার নয়। আমি সমাজের জন্য কাজ করতে চাই। সমাজ আমাকে কি দিয়েছে তা খোঁজ করিনা। আমি সমাজকে কি দিতে পেরেছি তা আমার কাছে মূল বিষয়।
তিনি আরও বলেন – মানুষের অনেক চাহিদা রয়েছে। সবকিছু একসাথে মেটানোর ক্ষমতা কারও নেই। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। এর মূল চাবিকাঠি হচ্ছে খেলাধুলা। পড়ালেখার পাশাপাশি শারীরিক চর্চা- মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মানবসেবার পাশাপাশি খেলাধুলায় ও যুব সমাজকে সংযুক্ত করতে হবে।
তিনি ( গতকাল) ২ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা মিনি প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাবিলুর রহমান সোহেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন – উপজেলার মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা – জালাল আহমদ, তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেছ, হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির সভাপতি ফয়েজুল হক, সাধারণ সম্পাদক – রায়হান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ লালু, আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা- চয়ন দাস, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সমাজকর্মী নাজিম উদ্দিন, যুবলীগ নেতা – ময়নুল হক মনু, প্রমুখ।
উল্লেখ্য – এই প্রথম হাটুভাঙ্গা খেলার মাঠে ৩ দিন ব্যাপী নাইট মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে পুরস্কার প্রদান করবেন- যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমদ ও সমাজকর্মী নাজিম উদ্দিন। আগামী ৩ দিন এই খেলা অনুষ্ঠিত হবে।



