place বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

জগন্নাথপুরে সেনাবাহিনীর জনসচেতনামূলক প্রচারণা

জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহির পক্ষে চতুর্থ দিনে মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জনসচেতামূলক প্রচানায় করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় ৪২ বীর সিলেটের ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ এই প্রচারণায় অংশ নেন।

প্রচারণা শেষে তিনি পৌরপয়েন্ট এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মাঠে কাজ করছি। তিনি বলেন, জনসচেতনতাই পারে করোনার সংক্রমণ ঠেকাতে। এজন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, এই কঠিন পরিস্থিতিতে আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করতে হবে। সকালের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে করোনার সংক্রমণ রোধ সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
করোনাকালিন সময়ে বেকার হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মধ্যে সরকারি কোনো সহায়তা দেওয়া হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সহায়তা আসছে। নির্দেশনা পেলে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ সহায়তা বিতরণ করব।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, কমান্ডার ১১ পদাতিক ব্রিগেড লে: কর্নেল সাইফুল ইসলাম, ক্যাপ্টেন আশিক হোসেন, ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন, জগন্নাথপুর থানার উপপরির্দশক রফিক আহমদ প্রমুখ।
এদিকে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

জালালাবাদ /৫৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281