place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

চলছে টিকা সেবাঃ উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সাজন আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১০৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাসপাতালের টিকা দিতে এসেছেন শত শত মানুষ। টিকার লাইনে অনেকটা হ য ব র ল অবস্থা তৈরী হয়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বজায় রাখা হয়নি কোনো সামাজিক দূরত্ব।

সরেজমিনে শনিবার সকালে গিয়ে দেখা যায়, সারা দেশের ন্যায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও চলমান কোভিড -১৯ এর টিকা প্রদান কার্যক্রম চলছে। যেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে সেটি করোনা সংক্রমণের জন্য ঝুকিপূর্ণ স্থান। ঠিক তার পাশেই দেয়া হচ্ছে টিকা। টিকা দেয়া জন্য দীর্ঘ লাইন ধরেছেন লোকজনেরা। সেখানে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। বজায় রাখা হয়নি কোনো ধরণের সামাজিক দূরত্ব। হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে পুরাতন ভবনের জরুরী বিভাগের সামন পর্যন্ত ৩-৪ টি লাইনের দৈর্ঘ্য লক্ষ্য করা যাচ্ছে । মাস্কবিহীন অবস্থায়ও দেখা যাচ্ছে অনেককে। হাট-বাজারের মতোই চলছে ধাক্কাধাক্কি। কে কার আগে যাবে সেই প্রবণতা বিরাজ করছে অনেকের মধ্যে।

টিকা নিতে আসা তোফাজ্জল ইসলাম বলেন, আমি প্রায় ১ ঘন্টা যাবৎ এই লাইনে দাঁড়িয়ে আছি। অনেকেই আমার পরে এসেও ধাক্কাধাক্কি করে সামনে চলে যাচ্ছে। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কর্তৃপক্ষ আমাদেরকে এ ব্যাপারে কোনো কিছু বলে নি বা এ সংক্রান্ত কোনো নির্দেশনা আছে কি না আমারও জানা নেই।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক বলেন, আমরা সবসময় মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা করছি। পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে কিন্তু মানুষ কোনোভাবেই তা মানছে না। আরেকটি বিষয়, আগে আমরা যেখানে দৈনিক ৬০০ করে টিকা দিতাম এখন গণহারে টিকা দেওয়া হচ্ছে । যার কারণে টিকা গ্রহীতার সংখ্যা আগের ছেয়ে অনেক বেশি হচ্ছে। তারপরও এব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

এছাড়া মৌলভীবাজারের সকল ইউনিয়ন ও পৌরসভায় গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সেখানেও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। গণটিকা কার্যক্রমে রেজিস্ট্রেশন করে টিকাদানের সুযোগও ছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281