place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্চারীরা।

১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা। ষড়যন্ত্র না করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক।

এতে হাসপাতালের সেবা দানের পরিবেশেও কোন প্রভাব পড়বে না এবং হাসপাতালের চলমান উন্নয়নও বন্ধ হবে না।
বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, করোনাকালে যখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছিলো না, তখন এই পরিচালনা পরিষদই সাহসী ভূমিকা রেখেছে, তারা সব কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করেছে।
হাসপাতালকে এই মহিরুহ করার পেছনে এই পরিচালনা পরিষদের অনন্য ও অনস্বীকার্য অবদান আমরা ভুলতে পারি না। তাই আমাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেয়া যায় না।

এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের আইসিএইচ ডেপুটি ডাইরেক্টর ডা. আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, এডাল্ট আইসিইউ অ্যান্ড এএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মেহেদি হাসান, এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন তামিম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, শিশু নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ও ডা. মিশু তালুকদার, শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী, চমেক হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281