place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ঘিলাছড়ায় তাতীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব সিলেট -৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ঘিলাছড়া তাতীলীগের আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে।

রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট -৩ আসনে দলের হাবিবুর রহমান হাবিব এর নাম ঘোষণা করার সাথে সাথে ঘিলাছড়া ইউনিয়ন তাতীলীগ এর সভাপতি বাহার আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল আহমদ এর নেতৃত্বে নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে অংশ গ্রহন করে ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর তারা দলীয় কার্যালয়ে বসে দলীয় নেতা-কমী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় ঘিলাছড়া ইউনিয়ন তাতীলীগ এর সভাপতি বাহার আহমদ বলেন, হাবিবুর রহমান হাবিব সিলেট -৩ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত এবং পুনরায় সিলেট ৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে আমরা ঘিলাছড়া ইউনিয়ন তাতীলীগ সর্বদা প্রস্তুত।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সদস্য ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা বলেন, আমাদের প্রিয় নেতা এই আসন থেকে যতবার নির্বাচন করেছেন এবং যতবার নির্বাচন করবেন ততবারই বিপুল ভোটে জয়ী হবেন। তার বিপক্ষে যারা নির্বাচন করবেন তারা সকলেই জামানাত হারাবেন । আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব এর বিপক্ষে এখানে কোন দল থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তিনিও জামানাত হারাবেন।

ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম লিটন বলেন,হাবিবুর রহমান হাবিব সিলেট -৩ আসন থেকে দলীয় প্রার্থী হয়ে প্রথমবারেও উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিঁনি এবারও দলীয় প্রার্থী হয়েছেন। এজন্য সিলেট ৩ আসনের জনগণের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানাই।

আমরা ঘিলাছড়া ইউনিয়নবাসী চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত সকল প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281