place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়- সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থী নাদেল

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও সিলেটের দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখেন। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় কৌলাস্থ নিজ বাড়িতে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

শফিউল আলম নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।

তিনি বলেন, কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে সেইরকম উন্নয়ন কুলাউড়ায় হয়নি দলীয় সাংসদ না থাকায়। তিনি সাংসদ নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন৷ এছাড়া কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরেয়ে আনাসহ কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুধী সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে সহযোগিতার আহবান জানান। এসময় তিনি কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

শফিউল আলম নাদেল আরো বলেন, বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেশ আর কখনও পথ হারাবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281