place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় মাদকসহ ২ ব্যবসায়ী পুলিশের অভিযানে গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১০৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৩০০ পুরিয়া (২০০ গ্রাম) গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুন) উপজেলার জয়চন্ডি ও কর্মধা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এসআই মো. হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়চন্ডি ইউপির মেরিনা চা বাগানের বাংলা টিলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মুকিত মিয়ার (৪৫) বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অপর অভিযানে এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারসহ কর্মধা ইউপির কাঁঠালতলী বাজারস্থ মাদক ব্যবসয়ী তৈয়ব আলীর (৫২) পান সিগারেটের টং দোকানে অভিযান চালিয়ে ৩০০ পুরিয়া (২০০ গ্রাম) গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত ২ ব্যবসায়ীকে রোববার (২৭ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281