place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

কুলাউড়ায় ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৯৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত ছয় রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র (পাইপগান) উদ্ধার ও দায়েরকৃত মামলায় অভিযুক্ত মিলাদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুলাউড়া থানা পুলিশের পাঠানো একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই গভীর রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের বাসিন্দা ইকরাম আলীর বাড়িতে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে গেইট ও দরজা ভেঙে প্রবেশ করে। ইকরাম আলীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে এগারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির অভিযোগ এনে ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা (নং -১৬) দায়ের করেন।

এ ঘটনায় জড়িত রাজনগর উপজেলার শালন গ্রামের তরিক মিয়ার পুত্র মিলাদ মিয়াকে (৩০) গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মিলাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই উপজেলার টিলাগাঁওয়ের বাঘেরটিকি এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে পাইপগান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উপজেলার টিলাগাঁওয়ে ডাকাতির ঘটনায় গতকাল মিলাদকে গ্রেপ্তার করা হয়। মিলাদের দেওয়া তথ্যমতে কার্তুজসহ দেশী অস্ত্র পাইপগান উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে থানায়। টিলাগাঁওয়ে ডাকাতির ঘটনায় লুটকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281