place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়া পৌর মেয়রের আহবানে হাজার হাজার তরুনের উন্নয়ন অভিযাত্রা

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ‘তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বর্নাঢ্য এই অভিযাত্রা কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুলাউড়া উপজেলার হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নেয়।
অভিযাত্রায় অংশগ্রহণকারী তরুণদের হাতে ছিলো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড। এই সমাবেশকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাতসহ সরকার বিরোধী চক্রান্তকারীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অভিযাত্রা শুরুর পূর্বে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। তাছাড়া আজকের এই তরুণরাই ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সদস্য মুহিম খান, খালেদ পারভেজ বখশ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, পৌরসভার কাউন্সিলর লোকমান মিয়া, সাইফুল রশীদ সুমন, আতাউর রহমান চৌধুরী ছোহেল ও তানভীর আহমদ শাওন, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম খয়ের, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শওকত আলী,
রেল শ্রমিকলীগের সভাপতি নজমুল হক,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
তারুণ্যের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281