place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়া দারুস সুন্নাহ মডেল দাখিল মাদরাসার ছাত্রী খাদিজা মেহজাবিনের জাতীয় পর্যায়ে রুপ্য পদক অর্জন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতা ২০২২ এর জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সিমির হাসান রিমি এর নিকট হতে পুরস্কার গ্রহণ করছে কুলাউড়া দারুসসুন্নাহ মডেল দাখিল মাদরাসা’র ছাত্রী, মোছা: খাদিজা মেহজাবিন

ক্বিরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন।
বাংলাদেশ শিশু একাডেমি ২০২২-২৩ এ সারা দেশে কেরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন।

ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) সনদপত্র এবং রৌপ্য মেডেল তুলে দেন খাদিজা মেহজাবিনের হাতে।

এর আগে রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারা দেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কেরাত প্রতিযোগিতায় (বাংলা তরজমাসহ) দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয় খাদিজা মেহজাবিন।

খাদিজা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ কারি শফিকুর রহমান ও গৃহিণী মোছাৎ ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় মেয়ে। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষার্থী।

খাদিজা এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ-নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া এটিএন বাংলা চ্যানেলে ইসলামি জিনিয়াসে সারা দেশের সেরা ১০ জনের তালিকায় রয়েছে। বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ-নাত, কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বর্তমানে সে বাংলাদেশ শিশু একাডেমির তালিকাভুক্ত শিল্পী।

খাদিজা জানান, তার স্বপ্ন সে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেজন্য সবার কাছে সে দোয়া প্রত্যাশী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281