place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় কালবেলা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নানা শ্রেণী পেশার লোকদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালবেলা কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক। তাঁর বক্তব্যে তিনি বলেন, মাত্র এক বছরে যে কঠিন ধাপগুলি অতিক্রম করে কালবেলা চ্যালেঞ্জ করেছে আশা করি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় কালবেলা অনেক দূর এগিয়ে যাবে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সকল মানুষের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি মোঃ মছব্বির আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কালবেলা জুড়ী প্রতিনিধি আদনান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: হাফিজুর রহমান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, কালবেলা শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল জলিল, রফিকুল ইসলাম মামুন, হাসান আল মাহমুদ রাজু, কাওসার আহমদ, ইব্রাহিম আলী, সাংবাদিক আশিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, সাফুয়ান আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281