যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার আলো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের কৃতি সন্তান কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোঃ কামাল হোসেন চৌধুরী দেশে আসাতে, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্দ্যোগে ২৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোঃ কামাল চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, এতে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন আহমদ, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শাহবাজপুর মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মাষ্টার রুহেল আহমদ, মাদ্রাসার ভূমি দাতা সদস্য ও ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী রমিজ উদ্দন, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ সাদিকুর রহমান, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ূম প্রমূখ।
অনুষ্ঠানে ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন আহমদ বলেছেন মাদ্রাসা হলো দ্বীনি প্রতিষ্ঠান এটি আমার ইউনিয়নের প্রত্যন্তও সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল কুমারশাইলে অবস্থিত এই গ্রামে প্রতিষ্ঠানটি হওয়াতে এলাকার বাচ্চারা সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা সহজে লাভ করতে পারবে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নতি সাধিত হতে পারেনা, এই প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্তি হয় নাই এলাকার সকলের দানে পরিচালিত হচ্ছে তাই বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের উচিত হলো মাদ্রাসার প্রতি সহানুভূতির চোখে থাকানো, আমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।



