place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কাশ্মিরের মানুষের পাশে পাকিস্তান সব সময় থাকবে: ইমরান খান

আন্তর্জাতিক সংবাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
কাশ্মিরের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এ ইস্যুতে নিজ দেশের অবস্থান আবারও স্পষ্ট করেন তিনি। খবর জিও নিউজের।

২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এ ঘটনায় ইসলামাবাদের সঙ্গে দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়।

বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান তাদের পাশে রয়েছে এবং ২০১৯ সালের ৫ আগস্ট গৃহীত ‘অবৈধ পদক্ষেপগুলো’ প্রত্যাহার না করা পর্যন্ত দিল্লির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না।

এদিন আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব নিয়েও কথা বলেন ইমরান খান। বলেন, তার দেশ শান্তির জন্য যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে। তবে কোনও অবস্থাতেই সেটা সংঘাতের জন্য নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা হবে না।

পাকিস্তানের সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে পরাজিত হয়েছে এবং তারা তাদের পরাজয়ের দায় আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই। ফলে তাদের সম্পর্কে ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের বোঝাপড়া বেশি।

জালালাবাদ /আন্তর্জাতিক /৫৭৯৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281