place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

করোনা মহামারিতে সিলেটজুড়ে রয়েছে জনসচেতনতার চুড়ান্ত অভাব

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৮৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে সিলেট অঞ্চলে। জনসাধারণের মাঝে গণ সচেতনতা না আসলে সিলেটের অবস্থা মারাত্মক খারাপ হবে বলে জানিয়েছেন করোনা বিশেষজ্ঞরা।

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছিল কঠোর লকডাউন। পরবর্তীতে পবিত্র ঈদূল আযহা উপলক্ষে ২২ তারিখ মধ্যরাত পর্যন্ত লকডাউন শিথিল করে ছিল সরকার। আবার ২৩ জুলাই শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না, এটাই হলো বিধিনিষেধের প্রধান শর্ত। তবে লকডাউনের শুরুর দিন শুক্রবার ও দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) সকাল থেকেই সিলেট অঞ্চলের মহাসড়ক ও নগরীর অলিগলির রাস্তায় এবং গ্রামগঞ্জের হাট-বাজারে প্রতিদিন দেখা যায় ব্যাপক জনসমাগম।

সাধারণ মানুষের চলাফেরায় বুঝা যায় করোনা সম্ভবত চলে গিয়েছে গ্রামগঞ্জের হাট-বাজারে যাতায়াত কারিরা মাস্ক সাথে করে নিলেও শুধুমাত্র প্রশাসন দেখলে ভয়ে মাস্ক পরিধান করেন। সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সব ধরণের দোকানপাঠ খোলা রয়েছে। যে যার মত চলা ফেরা করছেন। গুটি কয়েক মানুষের মুখে মাস্ক পরা থাকলেও বেশির ভাগেই মাস্ক ছাড়াই চলাচল করছেন। তবে আইনশৃঙ্খলাবাহিনীর গাড়ির শব্দ বা দেখলে দৌড়ে পালাতে থাকেন অনেকেই। বিশেষ করে নগরীর কাঁচাবাজরগুলোতে লেগে থাকে মানুষের জটলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281