place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল

ওসমানী নগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ শিক্ষার্থীর উপর মামলা দায়েরের প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্কুল ছুটির পর গোয়ালাবাজারে ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করা হয়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পরে। এসময় সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে উদ্দেশ্য করে নানা ধরণের স্লোগান এবং জুতা প্রদর্শন করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে সুষ্ট সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

জানা গেছে- উপজেলার ব্রাম্মণ গ্রামের গৌছ মিয়ার পুত্র ইমন আহমদ পাপ্পু, আঙ্গুর মিয়ার পুত্র আবু জায়েদ ও করনসী রোড এলাকার সালেহ আহমদের পুত্র আরিফ আহমদের সাথে পূর্ব সিরাজনগর গ্রামের আশিক মিয়ার পুত্র আব্দুল আজিজের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে ২৮ আগস্ট বিকাল ৫টার দিকে গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল আজিজ ৩১ আগস্ট পাপ্পু, জায়েদ ও আরিফের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করে। মামালা দায়েরের পূর্বে এমপি মোকাব্বির খান আব্দুল আজিজের আত্মীয় এবং এমপির মাধ্যমেই মামলা দায়ের করা হবে বলে হুমকি দেয় আজিজ। এমন খবরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণও একাত্মতা পোষণ করেন।

আন্দোলনে থাকা একাধিক শিক্ষার্থীরা বলেন- সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের আত্মীয় আব্দুল আজিজ। মোকাব্বির খান নিজের পাওয়ার দেখানোর জন্য থানার ওসিকে দিয়ে মামলা রেকর্ড করিয়েছেন। নিজে অনিয়ম দুর্নীতি করে প্রশাসনে ক্ষমতার অপব্যবহার করে দশম শ্রেণির শিক্ষার্থীদের উপর মামলা দিতে নির্দেশ দিয়েছেন এমপি মোকাব্বির খান। শিক্ষার্থীরা এই মামলা প্রত্যাহারের দাবি জানান।এই বিষয়ে মামলার বাদি আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করে রাজি হননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কিবরিয়া মিয়া বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা জেনে সেখানে যাই। উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। বর্তমান এমপি মোকাব্বির খান শিক্ষার্থীদের উপরে মামলা দায়েরের জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন এই ঘটনার নিন্দা জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281