ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি
সিলেট ৩
ত্রিমুখী লড়াইয়ের আভাস
এগিয়ে আছে ধান- রিকসা- ফুটবল
সিলেট ৩ আসন মানেই চমক। যা আগেও ছিল এখনোও আছে। দল বদলাতে পারে, মানুষ পরিবর্তন হতে পারে কিন্তু এই আসবে বিএনপিকে ঠেকায় কে?
১২ জানুয়ারি নির্বাচন ঘিরে ফেঞ্চুগব্জে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি – ছাত্রদল সহ সহযোগী সংগঠনগুলো। বর্তমানে আর বিএনপির কোন্দল বলতে কিছু নেই।
অন্যদিকে জামায়াতের জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মুসলেহ উদ্দিন রাজু চষে বেড়াচ্ছেন ভোটারদের ধারে ধারে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইমরান বলেন – আমরা রিকশা মার্কাকে বিজয়ী করতে জোটের সকল নেতাকর্মী আগ্রহী রয়েছি। আশাকরি আমরা বিপুল ভোটে জিতব।
অন্যদিকে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক অত্যন্ত চতুর রাজনীতিবিদ। তিনি আশাবাদী ধানের শীষের পক্ষেই জনগণ রায় দিবে।
এ আসনে ভোটের মূল ফ্যক্টর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনিও কম যান না। বহুদিন ধরে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি।
সর্বশেষ লাঙলের আতিকের ও ভোটব্যাংক যথেষ্ট। সব মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এম এ মালেক ও জামায়াতের জোটের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু কে নিয়ে ত্রিমুখী টানাটানি হবে।
ফলাফল শেষে বুঝা যাবে জোটেই জামায়াতের কল্যাণ ছিল নাকি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বিজয়ী হবেন।
ফেঞ্চুগঞ্জ থেকে এক প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে। তাকে ধামাতেই যত অসুবিধা। যত কাড়াকাড়ি জামায়াতের জোটের আবার বিএনপির ধানের শীষের। সব মিলিয়ে মধ্যমনি হয়ে রয়েছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।



