place বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

এশিয়ার ছোট গ্রাম শ্রীমুখে এসএম নুনু মিয়ার ত্রাণ বিতরণ

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে আকস্মিক বন্যায় সিলেটের বিশ্বনাথে অবস্থিত এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম শ্রীমূখও ছিল বন্যা কবলিত। মাথা গোজাঁর ঠাই ছিল না গ্রামের মানুষের। বসতঘরে পানি উঠায় গ্রামের সবাই চলে যায় অন্যত্র। ধীরে ধীরে পানি কমতে থাকায় আবারও তারা গ্রামের ভিটে মাটিতে ফিরে আসায় ২৪ মে মঙ্গলবার দুপুরে এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম খ্যাত বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের পানিবন্দী শ্রীমুখের বাসিন্দাদের খোঁজ খবর নিতে ছুঁটে যান বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম. নুনু মিয়া।

তিনি শ্রীমুখ গ্রামে গিয়ে গ্রামের মানুষের মধ্যে শুকনো খাবার, হাঁস ও মোরগ বিতরণ করেন।
এসব বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম. নুনু মিয়া বলেন, বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা দূরের কথা বিএনপি তাদের একটু খোঁজ খবরও নেয়নি। উপজেলার কোন জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বিএনপি ত্রাণ বিতরণ করেছে ? জনগণের পাশে না থেকে বিএনপি কিভাবে ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ বিএনপির। বিএনপি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, বন্যা আসার পর থেকে এখনও মানুষের পাশে আছি, থাকব। একজন জনপ্রতিনিধি হয়ে যা করার জনগণের জন্য তা করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, দবির মিয়া,সিজিল মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281