সিলেটের বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামস্ উদ্দিন শামস্ বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নিজেকে জনগণের কাছে বিলিয়ে দিতে চেয়েছি। এর মধ্যে অনেক কাজ করার চেষ্টা করেছি যা সমাজের উপকারে আসে। এর মধ্যে তিনি তুলে ধরেন কিছু প্রয়োজন এর কথা। যেগুলো হল – আদি সিলেটের হাওর বেষ্টিত উপজেলা বালাগঞ্জ। যেখানে সবুজ শ্যামল প্রকৃতি অনন্য। সেই জায়গায় নেই কোন মহিলা কলেজ বা মহিলা স্কুল। তিনি তা দাবি করেন। তিনি আরও দাবি করেন, যদি আমাদের এলাকায় শিল্পাঞ্চলের উদ্যোগ নেওয়া হত তাহলে অবশ্যই মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হত। কারণ যেকোনো শিল্পের প্রধান পটভূমি নদী।
যা বালাগঞ্জের আছে৷ কুশিয়ারা বেয়ে যাওয়া বালাগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমার সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এর সহযোগীতায় আমরা অনেক নদী ভাঙন এলাকায় গিয়েছি। সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি শিক্ষা, প্রশাসন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তিনটি দিক থেকে আলাদা একটি দিন হিসেবে বালাগঞ্জে একটি আধুনিক উন্নতমানের হাসপাতালের দাবি জানান। কেননা এই অঞ্চলের মানুষ অনেক সময় যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হোন।
আমাদের নিয়মিত আয়োজন আজকের কথায়- আজকের অতিথি ছিলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস্ উদ্দিন শামস্।



