place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

উন্নয়নের নামে লুটপাট করেছেন শেখ হাসিনা: কাইয়ুম চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

উন্নয়নের নামে লুটপাট করেছেন শেখ হাসিনা: কাইয়ুম চৌধুরী

জনগণের সেবায় বিএনপি সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে : ওহিদুজ্জামান ছুফি চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ সুরমা – বালাগঞ্জ – ফেঞ্চুগঞ্জ সিলেট -৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন – গত ১৫ বছর বিএনপি ও সহযোগী সংগঠনের এমন কোন নেতাকর্মী নেই যারা নির্যাতিত হয়নি। এত নির্যাতনের পরও বিএনপি যে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক দল তার প্রমাণ গত ৫ আগস্টের ফ্যাসিবাদী সরকারের পতন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়ে যাচ্ছেন সে অনুযায়ী বর্তমান তত্বাবধায়ক সরকারের সাথে বিএনপি একযোগে কাজ করে যাচ্ছে। আমরা আশাকরি অচিরেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আজ ৮ ডিসেম্বর রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী বলেন – আমরা নির্যাতিত হতে পারি কিন্তু জনগণের আশা আকাংকিত বিষয়গুলো আমাদের নজরে ছিল এবং থাকবে। বিএনপি সব সময় জনগণের সেবায় আছে এবং থাকতে চায়।

অনুষ্ঠানে সিলেট জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী ও বিএনপি নেতা শাহিন আহমেদ  এর যৌথ সঞ্চালনায় বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি – সাধারণ সম্পাদক সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281