place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

উত্তর কুশিয়ারা মাধ্যমিক স্কুলের ফলাফল নিয়ে অসন্তোষ, যা বললেন কতৃপক্ষ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় উত্তর কুশিয়ারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। বর্তমানে স্কুলের মোট শিক্ষার্থী প্রায় দেড় হাজারের অধিক। তার বিপরীতে শিক্ষক রয়েছেন ১১ জন। এর মধ্যে প্রায় খণ্ডকালীন শিক্ষক রয়েছেন।

এ বছরের (২০২৩) সালের এস এস সি পরিক্ষায় বিদ্যালয়ের ফলাফলের হার ৬০.০৯ এর পূর্বে ২০২০ সালে ৭২% ২০২১ সালে ৯৮.১৫% এবং ২০২২ সালে ৭২.৩৫% রেজাল্ট ছিল।

এ বছরের রেজাল্ট অনুযায়ী ফেঞ্চুগঞ্জের ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬ ষ্ঠ স্থানে রয়েছে বিদ্যালয়টি।

কিন্তু বিদ্যালয়ের এমন রেজাল্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে চলছে তোলপাড় – সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদ আলী বলেন, আমাদের শিক্ষক সংকট। তার পরও আমরা এবার যথেষ্ট ফলাফল করেছি। যদিও আমি ফলাফল নিয়ে সন্তুষ্ট নই। আগামীতে আরও ভাল ফলাফল অর্জন আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন এনটি আর স্যার নিয়োগ জটিলতায় বর্তমানে আটকে আছে আমাদের স্কুলের জন্য গণিত ও ইংরেজি শিক্ষকদের অভাব রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য বদরুল আলম জানান, যে বা যারা স্কুলের বদনাম চড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। তাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে আমাদের সরাসরি জানাতে পারত।

ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ জানান, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্য এলাকার সবাই মিলে এবং অভিভাবক সহ সবাইকে সচেতন থাকতে হবে পাশাপাশি কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করতে হবে।

উল্লেখ্য স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান সহ বেশ কয়েকজন গুনীজনরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281