place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন : কাইয়ুম চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশের প্রায় ৬৫০ জন নাগরিককে গুম করা হয়েছে। এরমধ্যে রয়েছেন, সিলেটবাসীর প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ ও এম. ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী। যাকে গুম করা হয়, তার প্রিয়জনেরা বিধ্বস্ত, দুর্দশাগ্রস্ত এবং সংকটাপন্ন রয়েছেন।যে গুম হচ্ছে শুধু সেই যে শিকার হচ্ছে, তা নয়। তার পরিবার-পরিজনও একইভাবে অপরাধের শিকার হয়। দিনের পর দিন মাসের পর মাস তারা জানতে পারে না যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে। তাই এম. ইলিয়াস আলী, বিএনপির গুম হওয়া সকল নেতাকর্মীদের সহ এখন পর্যন্ত গুম হওয়া দেশের সকল নাগরিকদের অভিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুমদিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গুম হওয়া সকল নাগরিকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে আয়োজিক র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্বের গুমের প্রকোপে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘ ২০০২ থেকে কাজ শুরু করে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ রচনা করে। যার ইংরেজি নাম ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ২০১০ সালের ২১শে ডিসেম্বর এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়েছে আর ২০১১ থেকে ৩০ আগস্ট থেকে দিনটিকে গুমের শিকার ব্যক্তিবর্গের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশ সনদটি গ্রহণ করেছে আর ৯৩টি দেশ এতে স্বাক্ষর করেছে। তিনি যেসব রাষ্ট্র গুম করে তারা এই সনদ গ্রহণ করেনি। আমাদের দুর্ভাগ্য প্রিয় জন্মভূমি বাংলাদেশও এই তালিকায় রয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে রাষ্ট্রের মদদেই বিএনপি নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের গুম করা হয়েছে। যেকারনে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ গ্রহণ করেনি। গুম ও খুন করে বিএনপির চলমান আন্দোলনকে থামিয়ে দেয়া যাবে না। অভিলম্বে আমাদের গুম হওয়া সকল নেতাকর্মীসহ যেসকল নাগরিত গুম হয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। অন্যতায় দেশের মানুষ নিরিবিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে এই মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে।

এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট এটিএম ফয়েজ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মাহবুবুল হক চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এ্যাডভোকেট বদরুল ইসলাম,নিজাম জায়গীরদার, কোহিনুর আহমদ ,আজিজুর রহমান আজিজ,তাজরুল ইসলাম তাজুল, মাঈন উদ্দীন আহমদ,আব্দুর রহমান,আব্দুন নুর চেয়ারম্যান, রফিকুল ইসলাম শাহপরান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281