place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসি

আন্তর্জাতিক সংবাদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১০২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন যুক্তরাষ্টের নিষেধাজ্ঞায় থাকা বিচারক রক্ষণশীল সাইয়েদ ইব্রাহিম রায়েসি।

বেসরকারিভাবে প্রকাশিত প্রাথমিক ফলে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জামাল ওর্ফের বরাত দিয়ে প্রেস টিভির শনিবারের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের নির্বাচনে ২ কোটি ৮৬ লাখ নাগরিক ভোট দিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত গণনা হয়েছে প্রায় ৯০ শতাংশ ভোট। এর মধ্যে রায়েসি পেয়েছেন এক কোটি ৭৮ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই ভোট পেয়েছেন ৩৩ লাখ।

অন্য দুই প্রার্থীর মধ্যে নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। আমির হোসেন গাজিজাদেহ-হাশেমি ভোট পান প্রায় ১০ লাখ।

ওর্ফ বলেন, তিনি সুনির্দিষ্ট সংখ্যা এখনই প্রকাশ করতে চান না। কারণ ভোটগণনা চলছে। তিনি শুধু প্রাথমিক তথ্য দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভোটের ফল প্রকাশের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনির অনুসারী রায়েসির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বাকি তিন প্রার্থী।

চার প্রার্থীর মধ্যে একমাত্র সংস্কারপন্থি ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হেম্মাতি এক চিঠিতে লেখেন, ‘আমার আশা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে আপনার (রায়েসি) সরকার জাতির জীবনে স্বস্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।’

তবে হেম্মাতি বা রেজাইয়ের পরাজয় মেনে নেয়াকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেননি রায়েসি।

গাজিজাদেহ-হাশেমি রাখঢাক না রেখেই অভিনন্দন জানিয়েছেন রায়েসিকে।

জালালাবাদ / আল জাজিরা/৩৬৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281