place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

আমিরাতে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক

আরব আমিরাত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বিজ্ঞাপন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে আল হারামাইন পারফিউমসের প্রধান কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে সরকারের করণীয় এবং রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে ১৩টি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এতে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, রেমিট্যান্স প্রবাহ, ব্যবহার ও বৃদ্ধির উপায় এবং বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বিনিয়োগের চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সেলর কামরুল হাসান।

বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন দ্য ডেইলি স্টার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান সিআইপি, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের দুবাইস্থ রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক, জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যবস্থাপনা পরিচালক শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, কমিউনিটি নেতা নওশের আলী, আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি, সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন, সাবেক ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন জামান।

বক্তারা দীর্ঘ আলোচনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের সেবা অন্যান্য সংস্থার সেবার সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করতে বিভিন্ন প্রস্তাব করেন। এ ছাড়া সরাসরি বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স বাড়াতে ব্যাংক চার্জ মওকুফ, মোবাইল অ্যাপ তৈরি, চলমান রেমিট্যান্স প্রণোদনা ৪ শতাংশে উন্নীত করণ, বন্ডের লভ্যাংশ বৃদ্ধি করা, বিদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেয়া, শ্রমিকদের দক্ষতা বাড়াতে সহায়তা প্রদান, প্রশিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন শ্রমিকদের বিদেশে প্রেরণ, দেশ থেকে আমদানীকৃত পণ্য পুনঃরপ্তানির সুযোগ তৈরি করা, হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের চিহ্নিতকরণ, দেশের বাইরের জনতা ব্যাংকের ঋণ খেলাপিদের ঋণ পরিশোধ, প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু ও ক্যাপিটাল মার্কেট তৈরির বিষয়ে সুপারিশ প্রস্তাব করেন বক্তারা।

বিএম জামাল হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে এই গোলটেবিল আলোচনা অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এই যে বৈশ্বিক সংকট, এমন পরিস্থিতিতে বাংলাদেশ এখন যে সংকটে আছে এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংকটের প্রভাবে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী এখন শঙ্কিত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অ্যানালাইসিস আসছে। তাতে দেখা গেছে, দু’টো দেশ অত্যন্ত লাভবান হচ্ছে। তারা হলো- আমেরিকা ও রাশিয়া।

সৈয়দ আশফাকুল হক বলেন, রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার চাবিকাঠি। যা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রেমিট্যান্স ইনফ্ল নিয়ে কিছু কথা আসছে। আমি বলবো- সমস্যা থাকবেই, সমাধান হয়না বলেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। যুগের পরিবর্তন হচ্ছে, যুগের সঙ্গে তাল না মেলাতে পারলে ছিটকে পড়তে হবে। প্রবাসে নিযুক্ত মিশন তথা অ্যাম্বাসিগুলোতে যারা কর্মরত আছেন তাদেরকেও অনেক নিয়মকানুন আর সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়। তবুও আপনাদেও ছোট্ট একটি উদ্যোগ দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। দেশের মানুষকে অনুপ্রাণিত করতে পারে।

মাহতাবুর রহমান নাসির বলেন, দেশের নানান সংকটে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক্ষেত্রে প্রবাসীদের অনেকগুলো দাবির মধ্যে অন্যতম রেমিট্যান্স প্রণোদনার পরিমাণ ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে যেন ৪ শতাংশ করা হয়। যেখানে সরকার পণ্য রপ্তানি, কাঁচামাল আমদানি থেকে শুরু করে শিল্পখাতে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। অথচ সেখানে কত অনিয়ম দুর্নীতি হয় তা বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে প্রবাসীরা বৈধ অর্থ প্রেরণে ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ প্রণোদনা চাওয়া যৌক্তিক দাবি বলে মনে করি। যা বাস্তবায়ন করা হলে অচিরেই হুন্ডির পিঠে কষাঘাত করা সম্ভব হবে।

গোলটেবিল আলোচনায় আরো অংশগ্রহণ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আইটি ম্যানেজার মফিজুল রহমান পিংকু, প্রকৌশলী এস এ মোরশেদ, প্রকৌশলী নেসার রেজা খান, ব্যবসায়ী নাদিয়া নিপা খান, এ কে আজাদ, সংগঠক কাজী মোহাম্মদ আলী, আনসারুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার সম্পাদক শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসতিয়াক আসিফ। এসময় অন্যান্যের মাঝে প্রেসক্লাব সদস্য ওসমান চৌধুরী, নওশের আলম সুমন, জাসেদুল ইসলাম, এস এম শাফায়েত ও মোহাম্মদ নিয়াজ উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281