ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘিলাছড়া বাদেদেউলী (জিরো পয়েন্ট) এর বাসিন্দা হযরত গোলাপ শাহ রহঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাপ শাহ মাজার ও মসজিদের খাদেম আব্দুল মজিদ আজ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ২.৩০ সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।
উল্লেখ্য আব্দুল মজিদ হচ্ছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল এর বড় ভাই এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রাজনের পিতা।
আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সহকারী এটর্নি জেনারেল – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



