place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

আবারও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন ফারজানা সামাদ চৌধুরী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেট ৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী ২১ জুন তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে মনের ব্যক্ত কথাগুলো শেয়ার করেন। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও জনগণের পাশে দাড়াতে চেষ্টা করার অঙ্গীকার করেন।
তার লেখাটি তুলে ধরা হল-
প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
আমার স্বামী জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জ) সহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণ উনার প্রতি যে অফুরন্ত ভালবাসার প্রকাশ দেখিয়েছেন তাতে আমি সত্যিই অভিভূত। এলাকার সমস্ত জনগণের সহমর্মিতা আমাকে আপ্লুত করেছে। কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানিনা।
আপনারা প্রতিনিয়ত আমার সঙ্গে থেকে, আমাকে উৎসাহ দিয়ে, আমার প্রতি যে নিরংকুশ সমর্থন এবং সাহস যুগিয়েছেন তার ফলে আমার মরহুম স্বামীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার লক্ষ্যে আমি উক্ত আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করার ইচ্ছে পোষন করেছিলাম। নিরংকুশ সমর্থনের জন্য আমি আপনাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ ভালবাসা আমাকে চির ঋণী করেছে।
আপনারা জানেন এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত।
মনোনয়ন না পেলেও অতীতে আমার মরহুম স্বামী যেভাবে আপনাদের সঙ্গে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতেও আমি আপনাদের সঙ্গে থাকব ইন শা আল্লাহ।
আমার প্রয়াত স্বামীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করেন। আমার পরিবারের জন্যও আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করি।
ধন্যবাদান্তে- ফারজানা সামাদ চৌধুরী
সংগ্রহ – জুলহাস আহমদ, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281