৩ ও ৪ মার্চ অনুষ্ঠিতব্য সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সফলের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, লতিফিয়া ক্বারী সোসাইটি ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

আজ ১১ফেব্রুয়ারি শনিবার বাদ যোহর বালাগঞ্জ হযরত শাহজালাল র. লতিফিয়া মাদরাসায় উপজেলা আল ইসলাহ সভাপতি মাও: কাজী লুৎফুর রহমান সিরাজী’র সভাপতিত্বে ক্বারী সোসাইটির সাধারন সম্পাদক হাফিজ তৌরিছ আলী ও উপজেলা তালামিযের সভাপতি নাজমুল ইসলাম শিহাব’র যৌথ পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ক্বারী সোসাইটির সভাপতি মাও: সালেহ আহমদ, সহ সভাপতি মাও: কুহিনুর উদ্দিন চৌধুরী, আল ইসলাহ সাধারন সম্পাদক মাও: গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা তালামিযের সাধারন সম্পাদক মারুফ আলম তালুকদার, আল ইসলাহ সহ-সাধারন সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক শ.ম জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক হাফিজ আবুল কালাম, প্রশিক্ষন সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক ক্বারী ইকবাল আহমদ, অফিস সম্পাদক শেখ বদরুল আলম, ক্বারী সোসাইটির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা তালামিযের সহ-সভাপতি জাকির খান, সাংঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সাবেক সাধারন সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদ,পূর্বগৌরীপুর ইউনিয়ন তালামিযের সভাপতি শেখ জয়নুল আলম, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান, তালামিয সদস্য শাহিন আহমদ, হাফিজ জুবেল আহমদ প্রমুখ।



