আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল হামিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাইয়ুম, রাছিক আহমেদ,প্রধান আলোচক হিসেবে অংশ নেন প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও জয়নাল আবেদিন মাতৃভাষার তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেমিক সুনাগরিক হয়ে গড়ে ওঠার পাশাপাশি মাতৃভাষার প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে।পরিশেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



