place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

আছিরগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এবার এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের ১৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

স্কুলগুলো হচ্ছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল-এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, শাহজালাল একাডেমী, মসলম খাঁন একাডেমী, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, দাসউরা উচ্চ বিদ্যালয়, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আল-রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল, পনাইরনচক উচ্চ বিদ্যালয়।

ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন একই স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালিক।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দুই সহকারি শিক্ষক আফিয়া বেগম ও আজিজুল হক।

জানা গেছে, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী এবং মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল আলম দুলাল, তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে ২০২১ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন।

এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেটসহ বৃত্তি প্রদান করা হয়, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যমত ব্যবস্থাপক আফিয়া বেগম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281