place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

আওয়ামী লীগ সরকার দেশের সকল জনগনের প্রতি সমানুভূতিশীল. পরিবেশ মন্ত্রী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার দেশের সকল জনগনের প্রতি সমানুভূতিশীল. পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই দেশের স্বাধীনতায় অবদান রেখেছেন এবং বর্তমানে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। অসাম্প্রদায়িক এদেশে যেকোনো মূল্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাপনা পাহাড় চা-বাগান পূজামণ্ডপ, রত্না চা-বাগান মণ্ডপ, এলাপুর চা-বাগান পূজামণ্ডপ, সাগরনাল চা-বাগান পূজামণ্ডপ, ফুলতলা চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সব জনগণের প্রতি সমানুভূতিশীল। বর্তমান সরকারের আমলে সব ধর্মের লোকজন শান্তিতে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে বুধবার রাতে বড়লেখা উপজেলার আদিত্যর মহাল সার্বজনীন পূজামণ্ডপ, হাটবন পূজমণ্ডপ, পাখিয়ালা উদ্ধব গোসাই সার্বজনীন পূজামণ্ডপ, দক্ষিণভাগ দেবস্থলী পূজামণ্ডপ এবং দাসের বাজার পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোদাচ্ছির বিন আলী এবং পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281