place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

অসহায় আছাব উদ্দিনের মুখে হাসি ফুটালো “জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা”

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) যার ধারাবাহিকতায় সংগঠনটি পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কে এম টিলার বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত আছাব উদ্দিনের পরিবারের হাতে এবার তুলে দেন একটি নতুন ঘরের চাবি। উল্লেখ্য গত বছরের বন্যায় আছাব উদ্দিনের ঘর পানিতে তলিয়ে যায়। আছাদ উদ্দিনের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।

৩১ মার্চ শুক্রবার বিকেলে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সহ-সভাপতি লোকমান হোসেন লুকু’র সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী। জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার বাংলাদেশের সমন্বয়কারী রেখন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউপি সদস্য লিপন আহমেদ খান, কবিরুল ইসলাম তফাদার, সমাজসেবক রুহেল হাসান, প্রমুখ।

এ সময় আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা। ইনকের সহ সভাপতি তার বক্তব্যে বলেন – জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত নয়, দেশের যেকোনো দূর্যোগের সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। প্রধান অতিথি গুফরান আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। পাশাপাশি আমাদের দান – সাদকা যেন আল্লাহর জন্য হয়। সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281