place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

অবিলম্বে সিলেট-ছাতকগামী ট্রেন চালুর দাবী ভুক্তভোগী যাত্রী সাধারণের

বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১০৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 সিলেট থেকে ছাতক পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রেলপথ ১৯৫৬ সালে নির্মিত হয়।সেই থেকে আজ অবধি এই রেলপথে ট্রেন চলাচল করে যাত্রী সাধারণের সেবায় একনিষ্ঠ আছে।ট্রেনে ছাতক- আফজলাবাদ- সৎপুর – খাজাঞ্চি হয়ে যাত্রা বিরতী করে চলাচল করে আসছে।সিলেট শহরে এই চারটি ষ্টেশন থেকে কয়েক হাজার যাত্রী সাধারণ যাতায়াত করে আসছে প্রতিনিয়ত। কিন্তু ১৯৮৫ সাল থেকে কোন না কোন ভাবে এই রেলপথের মন্দাভাব দেখা যায় সদা সর্বদা। নির্দিষ্ট সময়ে ট্রেন যাত্রা শুরু করেনা। তারপরেও যাত্রী সাধারণ যাতায়াত ও ভ্রমণের সহজ ও আরামদায়ক বাহন হিসেবে এই ট্রেনকে বেঁচে নিয়েছে। কিন্তু বাধ সাধে (কোভিড ১৯) করোনা ভাইরাস।

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে সিলেট ছাতক রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল।সারাদেশে ট্রেন চলাচল শুরু হলেও কেন চালু হচ্ছেনা সিলেট থেকে ছাতক গামী ট্রেন।
কবে কখন এই রেলপথে ট্রেন চলাচল চালু হবে এ নিয়ে মানুষের মধ্যে আজ একটা অস্থির ভাব বা সংশয় বিরাজ করছে। আদৌ চালু হবে নাকি চলাচল চিরতরে বন্ধ হয়ে যাবে। রেলপথ নির্মিত হওয়ার পর থেকে এই অঞ্চলের লোকজনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিলেট – ছাতক ট্রেন যোগাযোগ। কিন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছর এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় যা আজ অবধি আবার চালু হবার কোন লক্ষ্মণ দেখা যাচ্ছেনা। রেললাইন ও রেলওয়ে ষ্টেশন ও তার আশেপাশের অবস্থা যেন ঝোপঝাড়ে ভূত বাসের অবস্থায় পরিণত হয়েছে। ষ্টেশন মাষ্টার ও কর্মকর্তা বিহীন রুম তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মাসের পর মাস।এ যেন মরার উপর খাঁড়ার গা। । বিভিন্ন সময়ে লকডাউন শিথিল হওয়ার পর সারাদেশে ট্রেন চলাচল শুরু হলেও কোন কারণে সিলেট ছাতক রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যাত্রী সাধারণ ও এলাকার সচেতন মহলের ভাবনা।বন্ধ থাকাটা কর্তৃপক্ষের গাফিলতি না অন্য কোন কারণ। ট্রেন চলাচল বন্ধ থাকায় ছাতক, আফজলাবাদ,সৎপুর খাজাঞ্চী সহ এ অঞ্চলের লোকজন যাতায়াতে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। যাত্রী সাধারণ এই ভোগান্তি থেকে রেহাই চান। একজন যাত্রী সড়ক পথে ছাতক থেকে সিলেট যেতে হলে গাড়ি ভাড়া লাগে প্রায় ১০০ থেকে ১২০ টাকা। আর ট্রেনে যেতে লাগে ১০-১৫ টাকা।এই ভাড়ার প্রার্থক্যে মানুষ হিমশিম খেতে হচ্ছে। এ জন্য স্বল্প ভাড়া আর আরামদায়ক ভ্রমণ হিসেবে সাধারণ যাত্রীদের ট্রেনই ভরসা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কবে সিলেট থেকে ছাতক গামী ট্রেন চালু হবে আমি তা বলতে পারবো না।এটা বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কতৃপক্ষের বিষয়।

রেলপথে নিয়মিত যাত্রী জাহেদ ও শামসুল ইসলামকে জিজ্ঞেস করলে তারা বলেন,সিলেট ছাতক রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় এখন তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এই অতিরিক্ত ভাড়া দিয়ে চাকুরী করে কি লাভ।চাকুরী ছেড়ে দেওয়াই ভালো।তাদের মতো আরো অনেকেই সড়কপথে অতিরিক্ত ভাড়া দিয়ে সিলেটে যাতায়াত করতে হয়। এমতাবস্থায় বাংলাদেশ রেলওয়ের কাছে দাবী, দ্রুত সিলেট থেকে ছাতক গামী ট্রেন চালু করে এই অঞ্চলের হাজার হাজার ভুক্তভোগী যাত্রী সাধারণের দূর্দশা লাগব করা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281