place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্যায় অবিচার ও বাতিল মতবাদ রুখে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই হলো কারবালার শিক্ষা-মনজুরুল করিম মহসিন

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন,হুসাইন রা. ও আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের ঈমানী দায়িত্ব। হুসাইন রা.হলেন জান্নাতি জুবকদের সরদার। ইয়াজিদ বাহিনী হুসাইন রা. ও আহলে বাইতের প্রতি যে বেয়াদবি করেছে তা মার্জনীয় নয়।ইয়াজিদের প্রেতাত্মারা এখনো সময়ে সময়ে ইয়াজিদি মিশন প্রচার করতে চায়।এমনকি তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি মূলক বক্তব্য প্রদান করে। তারা এত খারাপ মন্তব্য করে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে না কী দুর্গন্ধ ছিল। অথচ সাহাবায়ে কেরাম রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের লালা মুবারক গ্রহণ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন। এরা চরম ধৃষ্টতা মূলক বক্তব্য দেয়।এদেরকে প্রতিরোধ করাই হলো কারবালার শিক্ষা। হুসাইন রা. যেভাবে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যত অন্যায় অবিচার আর বাতিল মতবাদ মাথা খাড়া করার চেষ্টা করবে তাদের রূখে দিতে হবে। অন্যায় অবিচার ও বাতিল মতবাদ রুখে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই হলো কারবালার শিক্ষা

 

গত(৭আগস্ট) রবিবার, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর আলিম মাদ্রাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখায় আয়োজিত ‘পবিত্র আশুরার তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মুহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধকের বক্তব্য রাখেন আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হেলাল আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আল ইসলাহ’র সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য মাওলানা রফিক আহমদ, মাওলানা আজমল আলী।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, অফিস সম্পাদক মো. মামুনুর রশিদ, আঙ্গারজুর আলিম মাদরাসা শাখার সভাপতি আফতার হুসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আশফাক আহমদ পলাশ, নন্দিরগাঁও আঞ্চলিক শাখার সভাপতি শেখ উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281