place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ব্যতিক্রমী গুণাবলীসম্পন্ন মহামানব:-হোসাইন মোহাম্মদ বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৮৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু বলেন, মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে সমস্ত আ’লমের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি তাঁর হাবীব (সা.)-কে উত্তম গুণাবলীর দ্বারা সজ্জিত করেছেন এবং সকল নবী-রাসূলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। পূর্বে যেসকল নবী-রাসূল (আ.) এ ধরায় এসেছিলেন তাঁদের সবগুলো গুণ হযরত মুহাম্মদ (সা.)-এর মাঝে বিরাজমান ছিলো। তন্মধ্যে কিছু গুণ ছিলো ব্যতিক্রমী, যা অন্যান্য নবী-রাসূলকে মহান আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়নি। মহানবী (সা.)-এর মাধ্যমে নবুওয়াতের সমাপ্তি ঘোষণা, বিশ্বনবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব প্রদান, বিশ্বনবীর জন্য সমগ্র পৃথিবীর মাটিকে পবিত্রতার বৈধতা প্রদান ইত্যাদি ব্যতিক্রমী গুণাবলীর দ্বারা মহান আল্লাহ তাঁর হাবীব (সা.)-কে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমাদের উচিত বিশ্বনবী (সা.)-এর এসকল শ্রেষ্ঠত্বসূচক ব্যতিক্রমী গুণাবলীকে সবার মাঝে তুলে ধরা।

২ নভেম্বর, মঙ্গলবার, বিকেলে আখালিয়াস্থ মুসলিমনগর হাফিজিয়া ইবতেদায়ি মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান।

শাখা সভাপতি শাহরিয়ার আহমদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, শাবিপ্রবির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম ও সিলেট মহানগরীর অর্থ সম্পাদক ছায়েম ইবনে খায়ের।

শাখা সহ-সভাপতি শাকিল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের শাবিপ্রবি শাখার প্রচার সম্পাদক জুবেল আহমদ, নেত্রকোনা জেলা শাখার অর্থ সম্পাদক মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন ও মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আব্দুল হাফিজ ইমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক হাসনাত আহমদ মোস্তাক, অর্থ সম্পাদক মাসুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুরাদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তানজিম মো. আব্দুল্লাহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281