place বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

সুনামগঞ্জের এক যুবকের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান তুরস্ক

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবার সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ নামের এক যুবকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মস্থান হিসেবে ‘তুরস্ক’ উল্লেখ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই যুবক।

অতি সম্প্রতি মৌলভীবাজার পৌর শহরের শিউলি বেগম নামের এক নারীর জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লিখা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

জানা গেছে, জাকুয়ান আহমদের বাড়ি সুনামগঞ্জ সদরের কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্প্রতি তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সম্প্রতি সেই পরিচয়পত্র পেয়ে দেখেন জন্মস্থান ‘তুরস্ক’ লিখা হয়েছে।

এমন উদ্ভটকাণ্ডে চমকে ওঠেন জাকুয়ান। এ  পরিচয়পত্র ব্যবহার করে তিনি কোনো কাজও করতে পারছেন না। গত সোমবার এ পরিচয়পত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যান তিনি।

জাকুয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি। নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা সফটওয়্যার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে।’

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই তরুণ আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধন করে দিয়েছি। এখন (বুধবার) অনলাইনে তার আইডি কার্ড যথাযথ দেখাচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281