place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে ২৪ ঘন্টায় ২ মৃত্যু, শনাক্ত ৩৪১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন ২ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৪১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৮৬ জন, সিলেট ওসমানী হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জ জেলার ৫৬ জন ও মৌলভীবাজার জেলার ৬০ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৭ জন ও মৌলভীবাজার জেলায় ১২ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩২ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ২৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪২ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও মৌলভীবাজার জেলার ১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৫৭ জন ও মৌলভীবাজারে ৩১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281