place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

সিলেটে মোবাইল এসএমএসের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কার্যক্রম।

সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দু’টি কেন্দ্রে মডার্নার গণটিকাদান কার্যক্রম চলবে।

সিলেট জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দেওয়া হবে চীনের তৈরি সিনোফার্মের টিকা।

তবে রেজিষ্ট্রেশন ছাড়া যেকেউ এসব স্থানে গেলে পাবেন না টিকা।

সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার থেকে জেলার ১৩টি উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।যারা ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) এসেছে কেবল তারাই পাবেন।

এছাড়া সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।

তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে সিসিকের ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281