place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন চাইবেন নাদেল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করে নাদেল বলেন, এই এলাকা আমার মায়ের জন্মমাটি। এখানের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তাই জনগনের সেবা করার আগ্রহ থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো।

 

শফিউল আলম চৌধুরী ইতিমধ্যে তাঁর দক্ষতা, রাজনৈতিক জ্ঞান, দূরদর্শীতার জন্য দলে একটা ভালো অবস্থান করতে সক্ষম হয়েছেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ এর দুই বারের সাংগঠনিক সম্পাদক। বয়সে নবীন এই রাজনীতিবিদ নিজের যোগ্যতায় সিলেটের প্রবীন রাজনীতিবিদদের ভীড়ে জায়গা করে নিয়েছেন।

এছাড়া নানা বাড়ি কুলাউড়ার হিঙ্গাজিয়া গ্রামে তাঁদের পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে। তিনি পীর বংশের একজন সদস্য। তাঁর নানা নিজামউদ্দিন বিশকুটি সাহেব একজন কামেল পীর ছিলেন। সেই সূত্রে কুলাউড়াসহ সারা জেলায় তাঁদের অনুসারী রয়েছে।

তিনি সিলেটভিউকে জানান, গত ১২ বছর ধরে তিনি কুলাউড়া এলাকার জনগনের সুখে দুঃখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চা শ্রমিকদের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। সেই সূত্রে বাগানের লোকজন অত্যন্ত আপন হয়ে গেছে। এছাড়া নানা বিশকুটি সাহেবের মুরিদান ও অনুসারীরা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখে।

অন্যদিকে কুলাউড়াসহ জেলার মূলধারার রাজনীতিবিদদের সাথে নিয়ে গত ১২ বছর ধরে মাঠে ময়দানে কাজ করছেন। নির্বাচনে দাঁড়াতে মূলধারার রাজনীতিবিদরা ও আমাকে অনেক উৎসাহ প্রদান করছেন।

তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছি। দল আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দায়িত্ব দিয়ে কাজ করার জন্য সহজ সুযোগ করে দিয়েছে। আমি নিজের এলাকা ছাড়া সিলেট বিভাগের সব জেলার মানুষের সুখে দুঃখে কাজ করতে পারছি।

তাই এবার কুলাউড়া এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে দলীয় মনোনয়ন চাইবো। আশা করি দল আমাকে মূল্যায়ন করে। তবে দলের যেকোন সিদ্ধান্ত আমি মেনে নেবো বলে জানান নাদেল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281