place বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

মৌলভীবাজারে কবি মুজাহিদ বুলবুলকে সংবর্ধনা

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য গীতিকার, সুরকার ও ইসলামী সংগীতশিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুলকে সংবর্ধনা দিয়েছে লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা মৌলভীবাজার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় মৌলভীবাজার পৌরসভা ভি.আই.পি হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী মো. শামসুল ইসলাম।

মাওলানা মুফতী মো. রূহুল আমীনের সভাপতিত্বে ও মাওলানা মো. শফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব নেছার আহমদ বলেন, কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তিরা নিরবে এই সমাজে জন্য কাজ করে যাচ্ছেন। তিনি যেভাবে সাংস্কৃতিক প্রতিভা দিয়ে কাজ করতে পারবেন, আমরা সেভাবে পারবো না। আমার জেলার এই কৃতি সন্তানকে সংবর্ধনা দিতে পেরে আমি ধন্য। আমাদের উচিত গুণি ব্যক্তিদের সম্মান দেয়া এবং তাদের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন- উত্তরমুলাইম মল্লিকসরাই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য রাজন আহমদ, সাবেক জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ, সাধারণ সম্পাদক মো. নাসির খাঁন, কিন্ডার গার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফিজুর রহমান বকুল, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ শাব্বীর আহমদ,শহর তালামীযের সভাপতি আফসার আহমদ, সদর উপজেলা তালামীযের সভাপতি হাফিজ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাফি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281