place বাংলাদেশ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

বড়লেখায় নৌকার সমর্থক পরিচয়ে ব্যালট ছিনতাই : অতঃপর

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৮৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ২০০ ব্যালট পেপার ছিনিয়ে ১৩৪টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।রোববার বেলা আড়াইটায় এই ঘটনা ঘটে। এসময় নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ আহম্মদের কক্ষে ঢুকে নৌকার প্রার্থীর ৪ জন সমর্থক জোরপূর্বক ২০০ ব্যালট ছিনিয়ে নেয়। পরে তারা প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে ১৩৪টি ব্যালটে সিল মারে। খবর পেয়ে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ আহম্মদ রোববার বিকেল তিনটায় বলেন, হঠাৎ আমার কক্ষে ঢুকে নৌকার প্রার্থীর সমর্থক পরিচয়ে দিয়ে চারজন ২০০ ব্যালট ছিনিয়ে নিয়ে ১৩৪টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারে। ভয়ে আমি কাউকে বলতে পারিনি। পরে সবাই দ্রুতএগিয়ে এলে তারা ব্যালট রেখে পালিয়ে যায়। তবে তাদের চিনতে পারিনি। এসময় নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করা হয়েছে। এগুলো বাতিল করা হয়েছে (বই নম্বর-১৬৪ ও ১৬৫)। প্রসঙ্গত, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। বাকি নয় ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩৭৯৯।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281