place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

বোবারথলে শিক্ষার আলো ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

ইনাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সামাজিক অনুপ্রেরণা বান্ধব চ্যারিটি প্রতিষ্ঠান শিক্ষার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সৃজনশীলকাজে উদ্ধুদ্ধকরণ এবং একটি দিন তাদের জন্য আনন্দময় করে রাখতে বাংলাদেশের সীমান্তের শেষ রেখা বোবারথলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্যোক্তা সংগঠন অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে কাজ করা শিক্ষার আলো ফাউন্ডেশন।

৮ অক্টোবর দুপুর ১২ টায় ফাউন্ডেশন এর মৌলিক ও সৃজনশীল প্রকল্প ‘শিক্ষার আলো ফাউন্ডেশন’-এর উদ্যোগে বোবারথল এলাকার ৩টি প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বন্টন করা হয়।

শিক্ষাবান্ধব অনুষ্ঠানে “শিক্ষার আলো ফাউন্ডেশনের সদস্য মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় বোবারথল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর খান সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ফুটবলার মোঃ আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ কামাল চৌঃ, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম জিবু সমাজ সেবক আবুল হোসেন,শিক্ষার আলো ফাউন্ডেশনের সদস্য শরিফ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হালিম, কামরান খান, ইকবাল হোসেন মাহতাব,সমাজ সেবক মল্লিক হোসেন,আহমেদ নোমান।

প্রধান অতিথি ব্যাংকার আব্দুল কুদ্দুস বলেন, একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিজের আত্নবিশ্বাস তৈরী করা। অর্থাৎ যেখানে যে অবস্থায় থাকি না কেন নিজেকে সততা ও মানবিকতা চর্চার মাধ্যমে নিজের সর্ব্বোচ্চ মনোবল ও প্রত্যয় নিয়ে লেগে থাকা। তিনি আরো বলেন শিক্ষার্থীদের শিক্ষাগুরুদের আদেশ- নিষেধ ও উপদেশ যেমন মেনে চলতে হবে তেমনি, সমাজের ভালোকাজে নিজেকে সম্পৃক্ত করার মন-মানষিকতা লালন ও চর্চা করতে হবে। এসময় তিনি একজন শিক্ষার্থী কীভাবে মৌলিক ও সৃজনশীলকাজে সম্পৃক্ত হতে পারেন এবং মানবিককাজ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে- সে সম্পর্কে নানা উদাহরণ তুলে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ কামাল চৌঃ বলেন শিক্ষার্থীদের সৃজনশীল চর্চার প্রসংশা করে বলেন, সমাজকে আলোকিত করতে হলে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের মানবিক ও সেবামূলক কাজে অনুপ্রাণিত করা জরুরি।

পৃথিবীর কোন কাজ যেমন ছোট নয়, তেমনি সকল মহান,মহীয়সী, বিশিষ্ট বা জনপ্রিয় মানুষ ছোট থেকে তাদের শ্রম-সাধনা করে বড় হয়েছেন। শিক্ষার্থীদের এই আত্নবিশ্বাস রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলকাজে মনোনিবেশ করতে হবে। প্রত্যন্ত অঞ্চল বোবারথলে আমরা শুরু করেছি সর্বপ্রথম শিক্ষাবান্ধব কাজ দিয়ে তাই সকলে পড়া-লেখা করে জীবনে অনেক বড় হতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281