place বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

ফেঞ্চুগঞ্জ সারকারখানার মালামাল চুরির প্রধান আসামি গ্রেফতার

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে ফেঞ্চুগঞ্জ সারকারখানার (পুরাতন সারকারখানা) এবং নতুন সারকারখানার বেশ কিছু মালামাল চুরি হয়। যা ক্রমান্বয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত ২৭ মার্চ চুরি হওয়া পুরাতন এলোমেনিয়া কম্প্রেসার এবং ৭০ রেম তামা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ (গতকাল) ২৮ এপ্রিল চুরচক্রের মূল নেতা জাহাঙ্গীর কে রাত আনুমানিক ১১:৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে পুরান বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হন এস আই আশরাফুল ইসলাম। তিনি জানান, সে পলাতক ছিল। ঈদ উপলক্ষে চুরি সংগঠিত করতে এলাকায় আসে। তারপর তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। আসামীর পিতা মৃত আব্দুল মান্নান, গ্রাম – পশ্চিম খাশ, থানা – রাজনগর, জেলা- মৌলভীবাজার।

এ ঘটনার সাথে পূর্বে জড়িত কয়েকজন আসামীকেও গ্রেফতার করতে সক্ষম হন এস আই আশরাফুল ইসলাম।

তিনি জানান, আমি ফেঞ্চুগঞ্জ থানার নির্দেশনা অনুযায়ী সারকারখানা এলাকায় নিয়মিত অভিযান চালাই। পূর্বের মামলার পরিপ্রেক্ষিতে আসামীদের তদন্ত শেষে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করতে পেরেছি। আশাকরি শিল্প এলাকা ফেঞ্চুগঞ্জ সারকারখানায় এ ধরনের ঘটনা ঘটবে না। উল্লেখ্য – ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে প্রায়ই গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয় এবং এর মূল হোতা ধরাছোঁয়ার বাইরে থাকে। কে বা কারা জড়িত রয়েছে এর পেছনে তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে গ্রেফতারকৃত আসামীকে ফেঞ্চুগঞ্জ থানার সেলে রাখা হয়েছে।

এস আই আশরাফুল ইসলাম আরও জানান, জাহাঙ্গীরের নামে রাজনগর থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি মৌলভীবাজারেও সে অনেকবার চুরির মামলায় সাজাপ্রাপ্ত ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281