place বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

ফেঞ্চুগঞ্জে গ্রাহকদের ঘরে ঘরে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান আব্দুল হাই নন্না

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৬৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রোকনপুর মেইন রোডে খুটি পরিদর্শন করেন।

বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ আব্দুল আজিজের পূত্র ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চেয়ারম্যান আব্দুল হাই নন্না সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি এলাকার বৈদ্যুতিক সমস্যা নিরসনে প্রতিদিন পল্লী বিদ্যুতের কর্মচারীদের মত গ্রাহকদের ঘরে ঘরে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নিচ্ছেন।

এর ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি গোলাম মৌলা মিয়ার বাড়ির সামনে ফকির পাড়া পাঞ্জেগানা মসজিদে লাইনের ব্যবস্থা পরিদর্শন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান ছোটন মিয়ার বাড়ির ঝুঁকিপূর্ণ লাইন ফরিদপুর, আমিনুল ইসলাম জালাল মিয়ার বাড়ির সামনের অভারলোড ট্রান্সমিটার পরিদর্শন করেন। পাশাপাশি নারাইনপুর – নোয়াগাও- রোকনপুর – দনারাম বাজারে মেইন রোডে থাকা খুটি পরিদর্শন ও সারানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। বীর মুক্তিযোদ্ধা রউফ হোসেনের ঘরের উপর থেকে লাইন অপসারণ করার পদক্ষেপ নেন।

উল্লেখ্য রোকনপুর রাস্তার উপরে খুটি নিয়ে এলাকাবাসী সাংবাদিকদের অবহিত করলে তা পল্লী বিদ্যুতের নজরে আসে।পরিদর্শন।

আব্দুল হাই নন্না জানান, আমার উদ্যেশ্য মানুষ যেন নিরবিচ্ছিন্ন  বিদ্যুৎ পায়। পাশাপাশি মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা করতে হবে। হ্যাঁ অবশ্যই প্রতিটি সমস্যার পেছনে একটা সমাধান রয়েছে। এজন্য সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করি তাহলে আমরা নিজেরা  বিদ্যুৎ সুবিধা পাব। পাশাপাশি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জিএম আখতারুনুজ্জামান লস্কর, ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মুনতাসিম বিল্লাহ, সহ সকল কর্মকর্তা কর্মচারীদের   নিয়ে তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অধীনে যেকোনো জায়গায় সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানান। এর পাশাপাশি ফেঞ্চুগঞ্জের যেকোনো জায়গায় রাস্তায় বৈদ্যুতিক খুটি বা ভেরেল সংক্রান্ত সমস্যা নিরসনে তার সাথে এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি আরও বলেন আমি চাই, আমার অধীনে থাকা সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সকল গ্রাহক যেন নিরবিচ্ছিন্ন এবং ত্রুটিহীনতা ছাড়া বিদ্যুৎ ব্যবহার করতে পারে। আমি যতদিন এই পদে থাকব চেষ্টা করে যাব ফেঞ্চুগঞ্জ  সহ অধীনস্থ এলাকার বিদ্যুৎ যেন একটি আধুনিক ও মডেল হিসেবে দাড় করাতে পারি। এজন্য তিনি সর্বপরি সমাজের সুশীল সমাজের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

উল্লেখ আব্দুল হাই নন্না, গত করোনা মহামারী, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় তার মানবিকতার পরিচয় দিয়ে এসেছেন। তিনি সর্বপরি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান। 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281