place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

ফেঞ্চুগঞ্জে ইউপি নির্বাচন: বাছিতের ইউটার্ন – শিপুর শেষ স্রোতে উত্তাল ইমরান

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জঃ আগামী ১৬ ই অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের বর্তমান কোন চেয়ারম্যান নেই। গত নির্বাচনে বিজয়ী বিএনপি থেকে ধানের শীষের সুফিয়ানুল করিম চৌধুরী ইন্তেকাল করেছেন। তার বিকল্প হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তার ভাতিজা জুমাদুল করিম চৌধুরী। অন্যদিকে গত প্রায় ১২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম বাছিত। যিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি হিসেবেও রয়েছেন। নুরুল ইসলাম বাছিত কে অনেকে ভেবেছিলেন তিনি হয়ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হবেন। কিন্তু তিনি তার পুরাতন চেয়ারম্যান ফিরে পেতে মরিয়া এবার। নুরুল ইসলাম বাছিত মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী শিপু গতবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু বিজয়ী হতে পারেননি।

যে কারণে এবার শিপু তার নৌকার জোয়ার তুলবেন স্বাভাবিক। কিন্তু প্রচলিত একটি কথা রয়েছে মাইজগাঁও ইউনিয়নে একমাত্র যে চেয়ারম্যান নির্বাচিত হোন তিনি হয় নুরপুর, করিমপুর অথবা ফকিরপাড়া গ্রামের। এর বাইরে গত প্রায় ২ দশকে কেউ নির্বাচিত হতে পারেননি। সেই পর্যবেক্ষণে নুরুল ইসলাম বাছিত – জুবেদ আহমেদ চৌধুরী শিপু, জুমাদুল করিম চৌধুরী ৩ প্রার্থীর বাড়িই একই এলাকায়। অন্যদিকে দুইবার পরাজয়ের স্বাদ নেওয়া ইমরান আহমেদ চৌধুরীর জন্য এবার শেষ সুযোগ। কারণ তার আশেপাশে কোন প্রার্থী নেই। মোট ৪ টি কেন্দ্র রয়েছে তার এলাকার মধ্যে। বাছিতের ইউটার্ন বলার কারণ তিনি এবারের নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী। পাশাপাশি তিনি নির্বাচনে তিনি অংশ নিবেন তা অনেকে ধারণাই করেননি।

২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জুবেদ আহমেদ চৌধুরী শিপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল ইসলাম বাছিত (মোটরসাইকেল) ইমরান আহমেদ চৌধুরী (ঘোড়া) মুহিত আহমেদ শাহ (আনারস) জুমাদুল করিম চৌধুরী (চশমা) এবং আহমেদ বেলায়েত আলম আছাদ (সিএনজি) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। সর্বশেষ হিসেবে মাইজগাঁও ইউনিয়নে ৩৯ হাজার মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ হাজার ভোটার রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281